Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধান বিচারপতি সংবিধানের ওপর আঘাত হেনেছেন : হানিফ

প্রধান বিচারপতি সংবিধানের ওপর আঘাত হেনেছেন : হানিফ

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে এ দেশের সংবিধানের ওপর আঘাত হেনেছেন এবং মীমাংসিত বিষয়গুলোকে নিধন করে বিতর্ক সৃষ্টি করেছেন’।

আজ রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনাতয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, আপনি সংসদকে কটাক্ষ করেছেন, আপনি বলেছেন ‘সংসদ সদস্যরা অযোগ্য, অপরিপক্ক’। কিন্তু আপনি ভুলে গেছেন যে, এই সংসদ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ। আর এই সংসদ সদস্যদের নির্বাচিত হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। সুতরাং সংসদ সদস্য যদি অপরিপক্ক, অযোগ্য হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতিও অযোগ্য, আর মহামান্য রাষ্ট্রপতির নিয়োগকৃত হচ্ছেন আপনি, তাহলে আপনিও অযোগ্য ও অপরিপক্ক হিসেবে নিজেকে প্রমাণ করছেন।

বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক আরমিন খাতুনের যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...