Don't Miss
Home / আজকের সংবাদ / নিজের মেয়ের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক ছিল কথিত সেই ধর্মগুরুর!

নিজের মেয়ের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক ছিল কথিত সেই ধর্মগুরুর!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ধর্ষণের অভিযোগে দোষি সাব্যস্ত হওয়া ভারতের বিতর্কিত ও স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের মেয়ের জামাই দাবি করেছেন, নিজের মেয়ের সাথেও অবৈধ শারীরিক সম্পর্ক ছিল তার।

২০১১ সালে ওই ধর্মগুরুর বিরুদ্ধে এমন গুরুতর অভি‌যোগ করেছিলেন তার মেয়ে হানিপ্রীতের জামাই বিশ্বাস গুপ্তা। হানিপ্রীত ওই ধর্মগুরুর ঔরসজাত না হলেও নিজের পাপ ঢাকতেই তাকে দত্তক নিয়েছিলেন বলে দাবি করেন বিশ্বাস গুপ্তা।

বিশ্বাসের দাবি, ২০১১ সালে একবার তিনি আশ্রমে বাবার গুফায় গিয়েছিলেন। ঘরের দরজা খোলা ছিল। উঁকি মেরে দেখতেই স্তম্ভিত হয়েছিলেন। আপত্তিকর অবস্থায় ছিলেন রাম রহিম, তাঁর স্ত্রী ও হানিপ্রীত। বিশ্বাস গুপ্তা জানিয়েছেন, ১৯৯৯ সালে ফতেহাবাদে তাঁদের বিয়ে হয়েছিল। রাম রহিম ‌যদি হানিপ্রীতকে দত্তক নিয়ে থাকেন, তাহলে উনি আমাকে সঙ্গে থাকতে দেন না কেন? প্রশ্ন তুলেছিলেন বিশ্বাস। ২০১১ সালে তিনি রাম রহিমের বিরুদ্ধে মামলাও করেছিলেন। তবে পরে আদালতের বাইরে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করে নেন।

রাম রহিমের সবকটি ছবিতেই দেখা গিয়েছে হানিপ্রীতকে। তাঁর ফেসবুক প্রোফাইল বলছে, হানিপ্রীত সমাজকর্মী, পরিচালক ও অভিনেত্রী।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...