Don't Miss
Home / আজকের সংবাদ / সবার আগে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম

সবার আগে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম

এমএনএ স্পোর্টস ডেস্ক : বাছাইপর্বের বাধা পেরিয়ে ইউরোপ থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল বেলজিয়াম। গতকাল রবিবার রাতে গ্রিসকে ২-১ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বেলজিয়াম।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে ম্যাচের তিনটি গোলই হয়। ৭০তম মিনিটে জ্যাঁ ভেরতোগেনের গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

৭৩তম মিনিটে গঞ্জালো রদ্রিগেজের গোলে সমতায় ফেরে গ্রিস। তবে গ্রিকদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিট পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন রিক্রুট রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় বেলজিয়ানরা।

‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ বাকি থাকতে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় বেলজিয়াম। এর আগে ব্রাজিল, মেক্সিকো, ইরান ও জাপানও রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে। অন্যদিকে স্বাগতিক দেশ হিসেবে রাশিয়া সরাসরি বিশ্বকাপে খেলবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...