এমএনএ ফিচার ডেস্ক : ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আপনার বিশেষ কোনো দক্ষতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। মনের জোর বাড়বে। বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহবোধ করবেন। পাওনা অর্থের একটা অংশ হাতে আসতে পারে। যোগাযোগমূলক কাজের জন্যে সময়টি অনুকূল থাকবে। সমস্যা এড়াতে চাইলে তর্ক থেকে দূরে থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : নিজের কোনো ভুলের জন্যে সাময়িক মন খারাপ থাকতে পারে। গুরুজনরা বলেন ভাবিয়া করিও কাজ। সপ্তাহের শুরুতে এ কথাটি বিশেষভাবে মনে রাখুন। যাতে পরে আপনাকে অনুশোচনা করতে না হয়। কোনো উৎস থেকে কিছু অর্থকড়ির আগমন হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : আপনার বন্ধু কিংবা প্রভাবশালী কারও অনুপ্রেরণায় মনের জোর বাড়বে। ক্লাব কিংবা সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। দূরের যাত্রা শুভ। আর্থিক দিক ভালো যাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : পেশাগত কোনো ভালো খবর পেতে পারেন। চাকুরিপ্রার্থীদের ব্যস্ততা বাড়বে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জনসম্পৃক্ততা বাড়বে। পরিচিতজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। বড় ভাইবোনের সহযোগিতা কিংবা সুপরামর্শ পেতে পারেন। ব্যয় বাড়বে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবাসী বন্ধু বা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কারও কারও ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সাফল্য পাবেন। চলাফেরায় সতর্কতার প্রয়োজন আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : কোনো কারণে মন খারাপ থাকতে পারে। কাজে লেগে পড়ুন। কাজকে ভালোবাসুন। সাফল্য ঠিকই আপনার কাছে ধরা দেবে। প্রবাসীদের কেউ কেউ কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারেন। পেশাক্ষেত্রে পদস্থদের সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজ করার সুযোগ পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে চুক্তি হতে পারে। অবিবাহিতদের জন্য সময়টি অনুকূল থাকবে। বিয়ের কথাবার্তা হতে পারে। পরকীয়া ভালো নয় জেনেও কারও কারও এ বিষয়ে অতি উৎসাহ দেখা যেতে পারে। জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো ধারণা উপলব্দি করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : সহকর্মী কিংবা অধীনস্ত কারও উদ্ভট আচরণে বিব্রত হতে পারেন। তবে প্রকাশ্যে কাউকে ছোট করা থেকে বিরত থাকুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারিবারিকভাবে বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। গুছিয়ে কাজ না করলে মানসিক চাপ বাড়বে। চলাফেরায় ঝুঁকি এড়িয়ে চলুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : হঠাৎ কোনো খবরে মন ভালো হয়ে যেতে পারে। খেলাধূলায় সাফল্য পেতে পারেন। ফটকা কারবার ঝুঁকিপূর্ণ। সামাজিক কিংবা কর্মক্ষেত্রে শক্তিশালী প্রতিপক্ষের আচরণে সতর্ক থাকুন। উসকানীমূলক আচরণ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মনের কোনো আশা পূরণ হতে পারে। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে আবাসন পরিবর্তন হতে পারে। মিডিয়ার সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। নতুন কোনো সুযোগ হাতে আসতে পারে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। আহারবিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : বিশেষ কারও সঙ্গে যোগাযোগ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা ধারণা লাভ করতে পারেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের সম্পর্ক অনুকূল থাকবে। নব দম্পতির সন্তানলাভের সম্ভাবনা রয়েছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : পাওনা আদায় হতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্ক ভালো যাবে না।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

