Don't Miss
Home / আজকের সংবাদ / আসাদুজ্জামান নূরের মেয়ের বিয়েতে তারকাদের ঢল

আসাদুজ্জামান নূরের মেয়ের বিয়েতে তারকাদের ঢল

এমএনএ বিনোদন ডেস্ক : সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের মেয়ের বিয়েতে দেশের সাংস্কৃতিক তারকাদের ঢল নেমেছিল। সংস্কৃতি মন্ত্রী হবার পরও তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। এখনো সংস্কৃতি কর্মীদের মনের মানুষ তিনি। তারই প্রমাণ পাওয়া গেল গতকাল তার একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলার গলফ গার্ডেনে আসাদুজ্জামান নূর ও শাহীন আখতার দম্পত্তির মেয়ে সুপ্রভা তাসনিমের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই গতকাল যেন তারকাদের ঢল নেমেছিল। সংগীত, মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র, নৃত্য, পেন্টিং, সাহিত্যসহ নানান অঙ্গনের তারকাদের হাট বসেছিল গলফ গার্ডেনে।

এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, লেখক, কবি, সাংবাদিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সবাই নব দম্পতির জন্য দোয়া ও আর্শিবাদ করেছেন।

বলে রাখা ভালো, ব্রিটিশ দম্পতি প্যাট্রিসিয়া ও ক্রিস্টেফার গ্রীনের পুত্র টিমথি স্টিফেন গ্রীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নূর কন্যা।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...