Don't Miss
Home / আজকের সংবাদ / বিগ ব্যাশে নাম লেখালেন রশিদ খান

বিগ ব্যাশে নাম লেখালেন রশিদ খান

এমএনএ স্পোর্টস ডেস্ক : এবার আফগানিস্তানের এক তারকা ক্রিকেটার নাম লেখালেন অস্ট্রেলিয়ার লিগ বিগ ব্যাশে। সেখানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন এই তারকা।

ছোট দলের বড় তারকা তিনি। বিপিএল, আইপিএল, সিপিএল সব ঘরোয়া লিগেই তার উপস্থিতি। বলা হচ্ছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের কথা।

বিগ ব্যাশে দল পাওয়া নিয়ে রশিদ খান বলেন, অ্যাডিলেড স্টাইকার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমি ভীষণ খুশি। আর দেশের প্রথম ক্রিকেটের হিসেবে বিগ ব্যাশে ডাক পাওয়াটাও বিশাল সম্মানের।

অ্যাডিলেড স্টাইকার্সের কোচ জেসন গিলেস্পিও রশিদ খানের দলে অন্তর্ভুক্তি নিয়ে বলেন, রশিদ খান টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য অসম্ভব উদ্যমী একজন বোলার। তার বলে দারুণ বৈচিত্র্য আছে। ও তাকে দলে পেয়ে আমরা খুশি।

প্রথমবারের মত আইপিএলে গিয়ে বাজিমাত করেন রশিদ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তুলেন ১৭ উইকেট। আর চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত খেলেন এই তারকা।

x

Check Also

নতুন সরকারের প্রথম বাজেট পেশ বৃহস্পতিবার: অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

অর্থনৈতিক প্রতিবেদক নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেট আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন ...