Don't Miss
Home / আজকের সংবাদ / বিপিএলের টিকিট কোথায় এবং কিভাবে পাবেন?

বিপিএলের টিকিট কোথায় এবং কিভাবে পাবেন?

এমএনএ স্পোর্টস ডেস্ক : ৪ নভেম্বর সিলেটে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএলের আসর। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রয়। জেনে নিন কোথায়, কিভাবে আর কেমন দামে মিলবে বিপিএলের টিকিট।
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এবার সম্ভবত সবচেয়ে বেশি তারকা বহুল হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
এবার ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। এই তিন জেলার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্ধারিত শাখায় পাওয়া যাবে বিপিএলের টিকিট। এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশমুখ, জেলা স্টেডিয়ামের বুথে ম্যাচের দিন ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যেপাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। আর চট্টগ্রামে টিকিট পাওয়া যাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশমুখ ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথে।
ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সরাসরি টিকিট কেনা যাবে। যেদিন ম্যাচ থাকবে না, সেদিন বুথ থেকে টিকিট কিনতে হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
এছাড়া বরাবরের মত অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে। এবার তিনটি প্রতিষ্ঠান অনলাইনে বিপিএলের টিকিট বিক্রি করবে। এগুলো হলো অনলাইনে টিকিট মিলবে ‘সহজ ডটকম’, ‘সূর্যমুখী ডটকম বিডি’ ও ‘গেজেট বাংলা ডটকম’।
এবার আসা যাক টিকিটের দামদরের বিষয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে পূর্ব গ্যালারির টিকিট। উত্তর ও দক্ষিণ শেডের টিকিট ৩০০ টাকা এবং ভিআইপি গ্যালারি ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকায় এবং সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উত্তর গ্যালারির টিকিট সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে। এছাড়া পশ্চিম গ্যালারি ৩০০ টাকা, গ্রিন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিট সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে। পশ্চিম গ্যালারি ৩০০, ক্লাব হাউস ৫০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ড এবং ছাদের টিকিট পাওয়া যাবে। বিপিএলের এই আসরে সিলেটে মোট ৮টি এবং চট্টগ্রামে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...