Don't Miss
Home / আজকের সংবাদ / জুয়ায় বাধা দেয়ায় মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

জুয়ায় বাধা দেয়ায় মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

এমএনএ রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ নিয়ে জুয়ায় বাধা দেওয়ায় রাজধানীর মধ্যবাড্ডায় ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ এমাদ উদ্দিন নাসিমকে (২৩) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিহত নাসিম আহমেদ মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারে পড়তেন। তার বাবার নাম আলী আহমেদ সাইফুদ্দিন। গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় হলেও পরিবারের সঙ্গে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে থাকতেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে কয়েকজন ছুরি মেরে পালিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা নাসিমকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
বিপিএল নিয়ে জুয়ার জেরে এ হত্যাকাণ্ড দাবি করে নাসিমের ভাই ইফতেখার আহমেদ ফাহিম বলছেন, তার ভাই মহল্লায় জুয়া খেলায় বাধা দেওয়ায় স্থানীয় রমজান ও তার সঙ্গীরা তার ভাইকে ছুরি মারে।
তিনি বলেন, “গতকাল রবিবার রাতে মধ্য বাড্ডার পোস্ট অফিসের গলিতে তাঁদের বাসার সামনে জুয়ার আসর বসায় আবদুর রশীদ নামের এক ব্যক্তি। এতে বিপিএলের ম্যাচ নিয়ে বাজির আয়োজন করা হয়। সেখানে গিয়ে জুয়ার আসরে বাধা দেন নাসিম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রশীদ সকালে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর ভাইকে হত্যা করেন।”
ফাহিম আরও আহমেদ বলেন, জুয়ায় এই আসর বসাতে বাধা দেন নাসিম। এ নিয়ে রশীদের সঙ্গে নাসিমের প্রচণ্ড বিরোধ দেখা দেয়। স্থানীয় লোকজন আজ সোমবার বিকেলে এই বিরোধের মীমাংসা করবেন বলে ঠিক করেন। কিন্তু আজ সকাল নয়টার দিকে রশীদের ভাড়াটে সন্ত্রাসীরা নাসিমকে ছুরিকাঘাত করেন।”
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, বিপিএলের ম্যাচ নিয়ে বাজি ধরা হয়েছিল। এর কারণে এ ঘটনা ঘটতে পারে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...