Don't Miss
Home / আজকের সংবাদ / সংসদ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

সংসদ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

এমএনএ রিপোর্ট : দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়েছে। আজ রবিবার বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন রফিকুল ইসলাম, তাজুল ইসলাম, আবদুল মান্নান, জিয়াউল হক ও জয়া সেনগুপ্তা।
অধিবেশনের শুরুতে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সাবেক সাংসদ সরদার মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন ও মো. মর্তুজা হোসেনের মৃত্যুতে শোক জানানো হয়।

এ ছাড়া জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নূরুল ইসলাম, ক্রীড়াবিদ শামসুল আলম মোল্লা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নজিবুল হক সরদার, একাত্তরের গেরিলা যোদ্ধা আবুল মাসুদ সাদেক, নিসর্গবিদ দ্বিজেন শর্মা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা জসিম উদ্দিন মণ্ডল, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন, বাংলাদেশের বন্ধু ফাদার মারিনো রিগনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের কনসার্টে সন্ত্রাসী হামলা, মেক্সিকোয় ভূমিকম্প, নিউইয়র্কে ট্রাকহামলা, যুক্তরাষ্ট্রের টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলায় এবং দেশে-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণেও শোক প্রকাশ করা হয়। নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...