ক্রিকেটাঙ্গনে কোরআনে হাফেজ তিন ক্রিকেটারের কথা
Posted by: News Desk
November 23, 2017
এমএনএ স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটাঙ্গনে নানা রকম যোগ্যতা সম্পন্ন হাজারো ক্রিকেটার রয়েছেন। কিন্তু কোরআনে হাফেজ কোন ক্রিকেটার কী রয়েছেন? এ বিষয়ে ব্যাপক তথ্য নিয়ে জানা যায়- সারা বিশ্ব জুড়ে যত ক্রিকেটার রয়েছেন তারমধ্যে মাত্র তিন জন ক্রিকেটার কোরআনে হাফেজ।
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও রাজকীয় খেলা হিসেবে পরিচিতি পাওয়া ক্রিকেটে রয়েছে হাজারো রকমের রেকর্ডের ইতিহাস। অন্যভাবে বললে বলা যায় রেকর্ডের রেকর্ড ধারণ করে ক্রিকেট। তাই ক্রিকেটের এই বিশাল সাম্রাজ্যে অসংখ্য তথ্যের মধ্যে নতুন একটি তথ্য পাঠকদের জন্য উপস্থাপন করা হলো। আর তাহলো সারা বিশ্ব জুড়ে হাজারো ক্রিকেটারের মধ্যে মাত্র তিন জন ক্রিকেটার রয়েছেন যারা কোরআনে হাফেজ। বিস্ময়কর হলেও সত্যি যে এই তিন জন ক্রিকেটারই হলেন পাকিস্তানি খেলোয়াড়।
১. সরফরাজ অাহমেদ :
পাকিস্তানি উইকেট-কিপার ও ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। ৪ জানুয়ারি, ২০১০ তারিখে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। সে একজন কুরআনে হাফেজ।
২. সাদ নাসিম :
সাদ নাসিম পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য নাসিম ডানহাতি মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও তিনি লেগব্রেক স্পিন বোলিংয়েও পারদর্শী। সেও একজন কুরআনে হাফেজ।
৩. রাজা হাসান :
রাজা হাসান পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার। রাজা হাসান স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিন বোলার। সেপ্টেম্বর, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। ১০ অক্টোবর, ২০১৪ তারিখে একই মাঠে ও একই দলের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। সেও একজন কুরআনে হাফেজ।
ক্রিকেটাঙ্গনে ক্রিকেটারের কোরআনে কথা হাফেজ তিন 2017-11-23