এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক বোমার একটি সুইচ সব সময় আমার ডেস্কেই থাকে। ফলে যুক্তরাষ্ট্র কখনও যুদ্ধ শুরু করতে পারবে না। ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ সোমবার উত্তর কোরিয়ার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় তার ভাষণ।
ধুসর স্যুট-টাই পরিহিত অবস্থায় ভাষণ দেন কিম। ভাষণে পরমাণু শক্তিতে পরিপূর্ণ সক্ষমতা অর্জনের দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন সম্পূর্ণ যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে।
ভাষণে কিম বলেন, পুরো যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সক্ষমতার আওতায় রয়েছে। এটা বাস্তবতা, হুমকি নয়।
তবে দক্ষিণ কোরিয়ার প্রতি প্রস্তাব রেখে তিনি জানান, তার দরজা সংলাপের জন্য উন্মুক্ত। আসন্ন উইন্টার অলিম্পিকে তার দেশ হয়ত সিউলে একটা দলও পাঠাতে পারে। এদিকে কিমের হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটা দেখতে পাবেন’।

ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য রাখছেন কিম জং উন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

