Don't Miss
Home / আজকের সংবাদ / কাজাখস্তানে বাসে আগুন লেগে নিহত ৫২

কাজাখস্তানে বাসে আগুন লেগে নিহত ৫২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
উজবেক নাগরিকদের বহন করা বাসটিতে দুই চালক ও ৫৫ জন যাত্রী ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আকতোবির ইরগিজ জেলার মহাসড়কে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে উজবেকিস্তানের নাগরিকরা ছিলেন। তবে বাসটি রাশিয়া থেকে ছেড়ে এসেছিল না রাশিয়াতে যাচ্ছিল তা এখনও নিশ্চিত নয়। যে রুটে বাসটি যাচ্ছিল সেটি প্রায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটারের পথ।
বাসটি সামারা-শ্যামকেন্ট রুট হয়ে রাশিয়ায় যাচ্ছিল কিংবা ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। দুই হাজার দুইশ কিলোমিটার দীর্ঘ এ পথ ব্যবহার করে সাধারণত উজবেক শ্রমিকদের রাশিয়ার বিভিন্ন নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়।
জরুরি সেবা মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৫৫ জন যাত্রী এবং দু’জন চালক ছিলেন। পাঁচজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বাকিরা সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন। এখনও পর্যন্ত ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি।
হতাহতদের উদ্বিগ্ন স্বজনদের জন্য একটি টেলিফোন হটলাইন চালু করেছেন জরুরি বিভাগের কর্মকর্তারা।
স্থানীয় এক সাংবাদিক পুড়ে যাওয়া গাড়িটির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে।
এর আগে গত বছরের অক্টোবরে ৫০ উজবেক নাগরিককে বহনকারী একটি বাসের সঙ্গে রাশিয়ার একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৭ জন নিহত হয়।
x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...