Don't Miss
Home / আজকের সংবাদ / এই প্রথম দুর্নীতির দায় নিয়ে কারাগারে খালেদা জিয়া

এই প্রথম দুর্নীতির দায় নিয়ে কারাগারে খালেদা জিয়া

এমএমএ রিপোর্ট : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই প্রথম দুর্নীতির দায় নিয়ে কারাগারে যেতে হল।
আজ বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডিত হয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে জায়গা হয়েছে ৭৩ বছরের এ নারী রাজনীতিকের।
এরশাদবিরোধী আন্দোলনের সময়ে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেপ্তার হতে হয় খালেদা জিয়াকে। তখন তাকে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটিতে গৃহবন্দি রাখা হয়েছিল।
সর্বশেষ জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১ বছর ৭ দিন সংসদ ভবনের একটি বাড়িতে বন্দি রাখা হয়েছিল তাকে। পাশের বাড়িতে বন্দি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ওই সময় খালেদার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোও গ্রেপ্তার হয়েছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জামিনে মুক্তি পান।
তারেক ও আরাফাত ও জামিনে মুক্তি নিয়ে বিদেশে যান চিকিৎসার জন্য। মুদ্রা পাচারে এক মামলায় দণ্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত অবস্থায় ২০১৫ সালে মারা যান কোকো। মুদ্রা পাচারের আরেক মামলায় সাজা নিয়ে সপরিবারে লন্ডনে রয়েছেন তারেক।
আজ বৃহস্পতিবার আদালত দুর্নীতির দায়ে পাঁচ বছর সাজার রায় দেওয়ার পর খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হল পুরনো ঢাকার নাজিম উদ্দিন সড়কের পুরনো কারাগারে।
জিয়া এতিমখানা ট্রাস্টের দুই কোটির বেশি টাকা আত্মসাতে তার দুর্নীতির প্রমাণ পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি টাকা করে জরিমানা করেন আদালত।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...