Don't Miss
Home / আজকের সংবাদ / রেকর্ড গড়ে সিরিজ জয় করল পাকিস্তান

রেকর্ড গড়ে সিরিজ জয় করল পাকিস্তান

এমএনএ স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের দ্বিতীয় ম্যাচেও রেকর্ড গড়ে সিরিজ জয় করল পাকিস্তান। প্রথম ম্যাচেই নিজেদের ইতিহাসে আগের সর্বোচ্চ দলীয় রান ছুঁয়েছিল পাকিস্তান।
বাবর আজম ও হুসাইন তালাতের দারুণ ব্যাটিংয়ে পরদিনই রেকর্ডটাকে নতুন করে লিখল পাকিস্তান। আগের ম্যাচের চেয়ে এবার ব্যাটিং ভালো হল ওয়েস্ট ইন্ডিজেরও। তবে এবারও লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি তারা।
প্রথমে বাবর আজম ও হুসাইন তালাতের অনবদ্য ব্যাটিংয়ে ৩ উইকেটে ২০৫ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে ১৩২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮২ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ২-০তে লিড নিয়েছে স্বাগতিকরা।
এ নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টানা সাতটি সিরিজ জিতল পাকিস্তান। সরফরাজ আহমেদের নেতৃত্বে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি ‘আনপ্রেডিক্টেবল’ দলটি।
গতকাল সোমবার করাচিতে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের সূচনাটা মোটেও শুভ হয়নি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রায়াদ এমরিটকে উড়িয়ে মারতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন ফখর জামান।
তবে দ্বিতীয় উইকেটে বাবর ও তালাতের বিধ্বংসী ব্যাটিংয়ে মজবুত ভিত পায় স্বাগতিকরা। অভিষিক্ত ওডিন স্মিথের শিকার হয়ে ফেরার আগে এ ওপেনারের সঙ্গে ১১৯ রানের বিস্ফোরক জুটি গড়েন তালাত। ৪১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।
সঙ্গী হারালেও একপ্রান্ত আগলে রাখেন বাবর। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর চালান স্টিমরোলার। তার বদৌলতে ৩ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। টি-টোয়েন্টি ইতিহাসে এটি তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগেরটি ২০৩, যৌথভাবেএ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে।
একই সঙ্গে টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে টানা চার ম্যাচে ১৮০ ছাড়ানো ইনিংস গড়লো পাকিস্তান।
দলীয় রেকর্ড হলেও আক্ষেপটা থেকে যায় বাবরের। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি এ মাস্টার পিস। ৫৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় ৯৭ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি।
জবাবে শুরুতে আন্দ্রে ফ্লেচারকে হারিয়ে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। সেই বৃত্ত থেকে আর বের হতে পারেননি অতিথিরা। পাল্লা দিয়ে থেকেছেন যাওয়া-আসার মধ্যে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই গুটিয়ে যান তারা।
সর্বোচ্চ ৪০ রান আসে চ্যাডউইক ওয়ালটনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন দিনেশ রামদিন। শেষ ৩২ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে ক্যারিরিয়ান দ্বীপপুঞ্জের দলটি।
এদিন পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির। সর্বোচ্চ ৩ উইকেট নেন এ বাঁহাতি। ২টি করে উইকেট নেন শাদাব খান ও হুসাইন তালাত।
৯৭ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান : ২০ ওভারে ২০৫/৩ (ফখর ৬, বাবর ৯৭*, তালাত ৬৩, আসিফ ১৪, মালিক ১৭*; পল ০/৩৪, এমরিট ১/৪৭, বদ্রি ০/২৬, উইলিয়ামস ১/৪৩, স্মিথ ১/৪০, পাওয়েল ০/১৩)
ওয়েস্ট ইন্ডিজ : ১৯.২ ওভারে ১২৩ (ওয়ালটন ৪০, ফ্লেচার ১, স্যামুয়েলস ১২, জেসন ১৫, রামদিন ২১, পাওয়েল ৩, পল ১৭, এমরিট ১, উইলিয়ামস ১, স্মিথ ৬, বদ্রি ২*; নওয়াজ ১/১৯, আমির ৩/২২, হাসান ১/৩৩, শাদাব ২/২৩, আশরাফ ০/১১, তালাত ২/১২)
ফল : পাকিস্তান ৮২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : বাবর আজম
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...