Don't Miss
Home / আজকের সংবাদ / রাশিয়ার অত্যাধুনিক ট্যাঙ্ক কিনছে পাকিস্তান

রাশিয়ার অত্যাধুনিক ট্যাঙ্ক কিনছে পাকিস্তান

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতকে মোকাবেলার জন্য এবার রাশিয়া থেকে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ইতিমধ্যে দুই দেশের কর্তৃপক্ষ কথাবার্তা শুরু করেছে। স্থলযুদ্ধে অত্যন্ত কার্যকর অত্যাধুনিক এই ট্যাঙ্ক শত্রুশিবিরে আতঙ্ক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
স্থলযুদ্ধে ভারতকে মোকাবেলার সব সময়ই প্রস্তুতি নিয়ে রাখে পাকিস্তান। সে কারণেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান টি-৯০ ট্যাঙ্ক কেনার জন্য রাশিয়ার সঙ্গে কথা বলছেন।
সামরিক শক্তি বৃদ্ধির জন্য ভারত যখন ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইসরাইলের থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে, তখন হাত গুটিয়ে বসে নেই প্রতিবেশী পাকিস্তানও।
এই জন্য তারা রাশিয়ার সাহায্যপ্রার্থী। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্কসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চায় পাকিস্তান।
সম্প্রতি রাশিয়ার সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান বলেছেন, দেশের বিমানবাহিনীকে সব দিক থেকে আরও দক্ষ, শক্তিশালী অত্যাধুনিক করে তুলতে আমরা মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরই আমরা বিষয়টি ঘোষণা করব।
তবে পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তারা রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে বিশেষ আগ্রহী। বিশেষত বিমানবাহিনীকে আরো শক্তিশালী করে তুলতে চায় সরকার।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান স্পুটনিককে নিশ্চিত করেছেন, বিমান প্রতিরক্ষা সিস্টেম কেনার জন্য মস্কোর সাথে আলোচনা করছে ইসলামাবাদ। তিনি বলেন, এ ধরনের অস্ত্রের প্রতি পাকিস্তানের আগ্রহ রয়েছে।
খুররম বলেন, বিমান প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণ ভিন্ন ধরনের অস্ত্র। রাশিয়ার অস্ত্র প্রযুক্তির বিপুল বৈচিত্রে আমরা আগ্রহী। আমরা বিমান প্রতিরক্ষা সিস্টেম নিয়ে আলোচনা করছি। আলোচনা সম্পন্ন হওয়ার পর আমরা এ ব্যাপারে ঘোষণা দেব।
পাকিস্তান ও রাশিয়া সম্ভবত মস্কো থেকে সুখয় সু-৩৫ জেট কেনার ব্যাপারে একমতে পৌঁছাতে পারে। তিনি স্পুটনিককে বলেন, আগামী কয়েক বছরের মধ্যেই এ ধরনের একটি চুক্তি হতে পারে।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তারা স্পুটনিককে বলেছিলেন, সু-৩৫ কেনার ব্যাপারে পাকিস্তানের কোনো আগ্রহ নেই।
কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এখন ওই বিমানের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...