Don't Miss
Home / আজকের সংবাদ / রাশিয়া বিশ্বকাপে প্রথম ও দ্রুত লাল কার্ড

রাশিয়া বিশ্বকাপে প্রথম ও দ্রুত লাল কার্ড

এমএনএ স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের ১৫তম ম্যাচে এসে রেফারিকে প্রথম লাল কার্ড বের করতে হলো। আর ২০১৮ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় হিসেবে নাম লেখা হলো কলাম্বিয়ার ডিফেন্ডার কার্লোস সানচেসের। তাও ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখেন তিনি। এটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়ে লাল কার্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সারানস্কের মরদোভিয়া অ্যারেনা সামারা স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার জাপানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শুরুর ২ মিনিট ৫৬ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন কলম্বিয়ান মিডফিল্ডার।
এইচ গ্রুপের কলাম্বিয়া-জাপান ম্যাচের তখন মাত্র ২ মিনিট ৫৬ সেকেন্ড হয়েছে। জাপানের সেরা তারকা ওসাকা দারুণ এক আক্রমণ করেন। বক্সের মধ্যে ঢুকে তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলে শট নেন তিনি। কিন্তু তার দারুণ শটটি ঠেকিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক ওসপানিয়া।
ফিরতি বল পেয়ে যান জাপান মিডফিল্ডার কাগাওয়া। গোলের লক্ষ্যে উঁচু করে শট নেন তিনি। তার শটটি হাত দিয়ে ঠেকান কলাম্বিয়ান ডিফেন্ডার সানচেজ। সঙ্গে সঙ্গে রেফারি লাল কার্ড দেখান তাকে।
ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ১০ জনের দলে পরিণত হয় কলাম্বিয়া। তাছাড়া বক্সের মধ্যে হাত দিয়ে বল ঠেনানোয় পেনাল্টি পায় জাপান। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন জাপান মিডফিল্ডার কাগাওয়া।
সবচেয়ে দ্রুততম সময়ে লালকার্ড দেখেছিলেন হোসে আলবের্তো বাতিস্তা। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৪ সেকেন্ডে মাঠ ছাড়তে হয় উরুগুয়ের এই খেলোয়াড়কে।
আগামী রবিবার পোল্যান্ডের বিপক্ষে কলম্বিয়ার দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না কার্লোস সানচেস।
x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...