ক্র্যাব নির্বাচনে সভাপতি খায়ের, সম্পাদক দীপু সারোয়ার
Posted by: News Desk
December 23, 2018
এমএনএ রিপোর্ট : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে আবুল খায়ের ও সাধারণ সম্পাদক পদে দীপু সারোয়ার নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
এ বছর নির্বাচনে ক্র্যাবের মোট ভোটার সংখ্যা ২৫৫ জন। এর মধ্যে ২৪০ ভোট পড়েছে। একটি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল খায়ের-১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মর্তুজা হায়দার লিটন-৫৬ ভোট পেয়েছেন এবং মোয়াজ্জেম হোসেন নান্নু পেয়েছেন ৩২ ভোট। সভাপতি পদে ৯১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের। সাধারণ সম্পাদক দীপু সারোয়ার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বিকু ৭২ ভোট পেয়েছেন। দু’জনের মধ্যে ৯৪ ভোটের ব্যবধান রয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে মিজান মালিক ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিত্যগোপাল তুতু পেয়েছেন ৭০ ভোট। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৯১ ভোটের ব্যবধান রয়েছে। যুগ্ম-সম্পাদক পদে সিরাজুল ইসলাম-১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান-উজ-জামান পেয়েছেন ১০৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদ নিজাম ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৬৬ ভোট।
এ পদে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১০১ ভোটের ব্যবধান রয়েছে। আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হাসান পেয়েছেন ৮১ ভোট। কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৭০ ভোট পেয়ে প্রথম হয়েছেন মাসুদ আলম। ১৬৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শাহীন আবদুল বারী এবং সাইফ বাবলু ১০৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এ বছর ক্র্যাব নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুলাল হোসেন (অর্থ সম্পাদক), বকুল আহমেদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ইমরান হোসেন সুমন (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক), জিএম তসলিম উদ্দিন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) ও আমিনুল ইসলাম (কল্যাণ সম্পাদক)। ভোটগ্রহণ শেষে শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ক্র্যাব নির্বাচন-২০১৯ এর নির্বাচন কমিশন। নির্বাচিত এ কমিটি পরবর্তী ১ বছরের জন্য ক্র্যাব পরিচালনার দায়িত্ব¡ গ্রহণ করবেন।
সভাপতি ক্র্যাব খায়ের দীপু সারোয়ার নির্বাচনে সম্পাদক 2018-12-23