Don't Miss
Home / সাহিত্যপাড়া / অস্কার মঞ্চে উপস্থাপককে থাপ্পড় মারলেন উইল স্মিথ
পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

অস্কার মঞ্চে উপস্থাপককে থাপ্পড় মারলেন উইল স্মিথ

এমএনএ বিনোদন ডেস্ক : আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার প্রদান অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এবারের আসরে ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দাপুটে অভিনেতা উইল স্মিথ। আনন্দঘন এই মঞ্চে বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি করেন এই অভিনেতা। অনুষ্ঠানটির উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। এ ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দর্শক সারিতে বসে আছেন উইল স্মিথ। উপস্থাপক ক্রিস রক মঞ্চে মজা করছিলেন। এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেটকে নিয়ে রস জোক বলেন রক। কিন্তু এই রসিকতা ভালোভাবে নেননি উইল স্মিথ। শুধু তাই নয়, রককে জাদা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করতে মানাও করেন তিনি। কিন্তু কথা শোনেননি রক। এজন্য দর্শক সারি থেকে রাগত স্বরে চিৎকার করে কথা বলতেও দেখা যায় স্মিথকে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...