এমএনএ অর্থনীতি রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবার সর্বাধিক লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে। মার্কেট অনেক ওঠা নামার মধ্যে থেকে পরবর্তীতে একটু নিচে অবস্থান করছে। সেল ভলিউম বেশি হয়েছে মার্কেটে। তাই দেখা গেছে অনেক শেয়ার দর হালকা কমেছে বাজারে। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে। অন্যান্য খাতের চেয়ে ক্যাশ ফ্লো এবং ট্রেড ভলিউম উভয়ই বেড়েছে।
লেনদেনের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ব্যাংকিং খাত এবং প্রকৌশল খাত। তুলনামুলক ভাবে মার্কেটের বাকি খাতগুলোর চেয়ে বেশি লেনদেন হয়েছে উভয় খাতেই। বলা যেতে পারে যে বিনিয়োগকারীরা এই খাতগুলোতে ট্রেড বেশি করছে।
টেক্সটাইল খাত : লেনদেনের ভিত্তিতে টেক্সটাইল খাত সবচেয়ে ভাল অবস্থানে দিন শেষ করেছে। টেক্সটাইল খাতে মোট লেনদেনের পরিমান ছিল ১৬৯ কোটি টাকার মত যা আগের দিনের তুলনায় প্রায় ৩০.৮০ কোটি টাকার মত বেশি। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে লেনদেন বেড়েছে ২২.২৯%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৯.০৯%।
লেনদেন হওয়া ৪৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৯টি ,কমেছে ২১টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ারের দাম।
সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল ডাচ প্যাসিফিক ডেনিমস। এই শেয়ারটি ৩৫.৮ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় প্রায় ৪.৯৯% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল নূরানি ডাইং যা ২৪.৫ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ২.৭৮% কম।

ব্যাংকিং খাত : লেনদেনের ভিত্তিতে ব্যাংকিং খাত দ্বিতীয় অবস্থানে দিন শেষ করেছে। মোট লেনদেনের পরিমান ছিল ১৬৪.৩ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ১০৬.৩ কোটি টাকার মত কম। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে লেনদেন হ্রাস পেয়েছে ৩৯.২৮%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৯.২৯%।
লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে বেড়েছে মাত্র ২টি, কমেছে ২৭টি এবং অপরিবর্তিত ছিল ১টি কোম্পানির শেয়ারের দাম।
সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল শাহজালাল ব্যাংকের যা দিন শেষে ১৮.৯ টাকায় লেনদেন সমাপ্ত করে। আগের দিনের তুলনায় কোম্পানিটির দাম প্রায় ২.১৬% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল ডাচ ব্যাংকের যা ১২৪.৭ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ২.৭৩% কম।
প্রকৌশল খাত : প্রকৌশল খাত আজকে তৃতীয় অবস্থানে দিন শেষ করেছে। প্রকৌশল খাতে মোট লেনদেনের পরিমান ছিল ১২৯.৪ কোটি টাকার মত যা আগের দিনের তুলনায় ৮.৩০ কোটি টাকা বেশি। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৬.৮৫%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৪.৯৪%।
এই খাতে লেনদেন হওয়া ৩৪ টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৭টি ,কমেছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত ছিল ৪টি কোম্পানির দাম।
এই খাতে সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল বিডি অটোকার্স লিমিটেডের। এই কোম্পানির শেয়ার প্রতি ১১৩.৬ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ৯.৬৫% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল রেন্বিক প্রতিষ্ঠানের যা ৬০৩.২ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ২.২৬% কম।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

