Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের জবাব প্রত্যাখ্যান, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের জবাব প্রত্যাখ্যান, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

এমএনএ প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে জবাবে অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরা হয়েছে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালের দেওয়া জবাব পর্যালোচনা করে তারা সন্তুষ্ট হতে পারেননি।

তিনি বলেন, “ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, তার জবাবে প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি। বরং অপ্রয়োজনীয় অনেক বিষয় তুলে ধরা হয়েছে। আমরা এই জবাব গ্রহণ করতে পারছি না।”

মন্ত্রী আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চার-পাঁচ পৃষ্ঠার ব্যাখ্যা দিলেও তদন্তের প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরেনি।

ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আলোচনার মাধ্যমে কী ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তা দ্রুত জানানো হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। হাসপাতালের জবাব পর্যালোচনার পর মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাখ্যায় অসংগতি থাকায় বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...