Don't Miss
Home / আজকের সংবাদ / আবাহনীর খেলোয়াড় কোচসহ করোনায় আক্রান্ত ৭জন

আবাহনীর খেলোয়াড় কোচসহ করোনায় আক্রান্ত ৭জন

এমএনএ খেলাধূলা ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব আবাহনী লিমিটেডে করোনা ভাইরাসের হানা দিয়েছে। ক্লাবটির পাঁচজন ফুটবলারসহ সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রিমিয়ার ফুটবল লিগ শুরুর মাত্র ৪ দিন আগে ক্লাবটিতে এই দুঃসংবাদ এসেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্দেশনা অনুযায়ী গত পরশু আবাহনীর খেলোয়াড়-স্টাফসহ ৪৫ জনের করোনা পরীক্ষা করানো হয়। এর মাঝে ৫ ফুটবলারসহ ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ফুটবলারেরা হলেন রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দীপক রায়, মোহাম্মদ হৃদয় ও আল আমিন হাসান। বাকি দুজন হলেন ক্লাবের সহকারী কোচ জাকারিয়া বাবু ও বলবয় মোহাম্মদ ইমন। রিপোর্ট আসার পরপরই তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু গণমাধ্যমকে বলেন, ‘আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠলে কোভিড টেস্টের রিপোর্ট বাফুফেতে জমা দিতে হতো। এ জন্যই সবার টেস্ট করানো হয়েছিল। আমরা রিপোর্ট হাতে পাওয়ার পরই ওদের অন্য ভবনে সরিয়ে রেখেছি। যদিও ওদের কারও মধ্যেই করোনার কোনো লক্ষণ নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবেই এমনটা করা হয়েছে।’

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...