Don't Miss
Home / হোম স্লাইডার / আমিরের চোখে সেরা বোলার যিনি
ভারত-পাকিস্তান

আমিরের চোখে সেরা বোলার যিনি

এমএনএ খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে প্রস্তুত হচ্ছে ভারত-পাকিস্তান। এ নিয়ে নানা মন্তব্যে ক্রিকেটাররা এখন মুখর। পিছিয়ে নেই সংবাদমাধ্যমগুলোও। দুই দলের লড়াইয়ে নামার আগে এবার মন্তব্য করলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। হাইভোল্টেজ এই ম্যাচের আগে নিজের পছেন্দের সেরা বোলার নিয়ে মুখ খুলেছেন আমির।

সফল বোলারদের তালিকা করলে পাকিস্তানের বোলাররাই তালিকার সামনে দিকে থাকবেন এটা অনেকটাই নিশ্চিত। অন্তত অতীত অভিজ্ঞতা থেকে নিঃসন্দেহে এটি মানবেন যে কেউই। মোহাম্মদ আমির ছাড়াও দলে আছেন শাহিন আফ্রিদি, হাসান আলীদের মতো বোলার। বোলিং ইউনিটের সেরা অস্ত্র হতে পারেন তারা।

অন্যদিকে প্রতিপক্ষ ভারতের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন জাসপ্রিত বুমরাহ। এই ম্যাচকে সামনে রেখে মোহাম্মদ আমির বলছেন, বুমরাহর সঙ্গে শাহিনকে তুলনা করাটা বোকামি হবে।শাহিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৮ সালে। মাত্র তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই অন্যতম সেরা বোলারের তকমা পেয়েছেন তিনি।আর ভারতের হয়ে বুমরাহ তিন সংস্করণের ক্রিকেটেই পেস আক্রমণের নেতৃত্ব দেন। অভিষেকের পর থেকেই ভারতের বোলিং ইউনিটের অন্যতম আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই পেসার।

ভারতের জার্সিতে ৪৯টি-টোয়েন্টি খেলা বুমরাহ অভিজ্ঞতার বিচারে শাহিনের চেয়ে ঢের এগিয়ে। আর এ কারণেই এই দুই পেসারকে এক সঙ্গে তুলনা করতে চান না আমির। তিনি মনে করেন, বুমরাহ টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলার। তবে শাহিন পাকিস্তানিদের বোলারদের মধ্যে এই সময়ের সেরা।

আমির বলেন, ‌’বুমরাহ এবং শাহিনকে এক সঙ্গে তুলনা করাটা বোকামি হবে, শাহিন তরুণ একজন বোলার, সে এখনও শিখছে। বুমরাহ ভারতের ভালো পারফর্ম করছে। আমি মনে করি এই মুহূর্তে সে টি-টোয়েন্টির সেরা বোলার। বিশেষ করে ডেথ ওভারে।‌’তিনি আরও বলেন, ‌’শাহিন এই মুহূর্তে পাকিস্তানের সেরা বোলার। গত দেড় বছর ধরে সে দারুণ পারফর্ম করেছে।‌’

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...