Don't Miss
Home / আন্তর্জাতিক / ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড ‘গণহত্যার’ সামিল : জেলেনস্কি
পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমত

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড ‘গণহত্যার’ সামিল : জেলেনস্কি

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘গণহত্যার’ সামিল উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রয়টার্স জানায়, আজ রোববার এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় জেলেনস্কি বলেছেন, ‘এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমা ফেলতে চলেছে। তারা আমাদের শিশুদের আরও নির্দয়ভাবে হত্যা করতে চাইছে। আমাদের দেশে একটি অশুভ শক্তির তাণ্ডব চলছে, যাকে অনতিবিলম্বে বিনাশ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড “গণহত্যার” সামিল।’

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...