Don't Miss
Home / অর্থনীতি / ইরান–মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০৫ ডলার ছাড়াল

ইরান–মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০৫ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইরানকে ঘিরে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১০৫ ডলার ছাড়িয়ে ১০৮ ডলার পর্যন্ত উঠে যায়।

রবিবার ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রণালির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১৯ ডলারে পৌঁছায়। যা আগের শুক্রবারের সমাপনী মূল্য ৯২ দশমিক ৬৯ ডলারের তুলনায় প্রায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম আরও দ্রুত বেড়েছে। প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে ১০৭ দশমিক ০৬ ডলারে, যা আগের শুক্রবারের ৯০ দশমিক ৯০ ডলার থেকে প্রায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক লেনদেন চলমান থাকায় আগামী দিনগুলোতে তেলের দাম বাড়া–কমার সম্ভাবনাও রয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...