Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য বাড়বে না কমবে, তা আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জানানো হবে। আগামী এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ বিষয়ে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বছরের শুরুতেই জানুয়ারি মাসে দেশে এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা কমানো হয়। ১ হাজার ২২৮ টাকা থেকে কমে জানুয়ারিতে ১ হাজার ১৭৮ টাকা করা হয়। এর আগে ডিসেম্বরে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা। যা নভেম্বর মাসে ছিল ১৩১৩ টাকা।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।

এদিকে প্রতিবেশী দেশ ভারত টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডারপ্রতি ৯১ দশমিক ৫০ রুপি কমানো হয়েছে। জানুয়ারি মাসে দিল্লিতে এলপিজির দাম ২ হাজার ১০১ রুপি থেকে কমিয়ে ১ হাজার ৯৯৭ রুপি করা হয়। ফেব্রুয়ারিতে তা আরও কমিয়ে ১ হাজার ৯০৭ রুপি করে দেশটি।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...