Don't Miss
Home / আজকের সংবাদ / গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু অর্ধেকে নেমেছে

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু অর্ধেকে নেমেছে

এমএ্নএ সংবাদ ডেস্ক :  গত ২৪ ‍ঘন্টায়  মহামারি করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু অর্ধেক নেমে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন  ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২২৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।

এর আগে সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশে আরও ৩১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৬ জন।

x

Check Also

জুলাই থেকে সারাদেশে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ বিতরণ শুরু: মাহদী

শিক্ষাঙ্গন প্রতিবেদক আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ...