Don't Miss
Home / আজকের সংবাদ / রোনাল্দোকে টপকে দশকসেরা লিওনেল মেসি

রোনাল্দোকে টপকে দশকসেরা লিওনেল মেসি

এমএনএ সংবাদ ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি। কে সেরা?  এই দুই জীবন্ত কিংবদন্তীকে নিয়ে তর্ক হলে কে সেরার সার্টিফিকেট পাবে? দুজন কখনো অবসরে গেলে মাঠের দ্বৈরথে তাদের নিয়ে তর্কের হয়ত ইতি ঘটবে। কিন্তু তাদের দুজনের মধ্যে তুলনা কখনও শেষ হওয়ার নয়। কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? এই আলোচনা চায়ের কাপে ঝড় তুলবে দশক, শতক পেরিয়ে সহস্রাব্দ পর্যন্ত! তবে আইএফএফএইচএস আপাতত টেনে দিলো একটা উপসংহার, তাদের জরিপে সিআর সেভেনকে টপকে দশকসেরা এলএম টেন।

আইএফএফএইচএস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিকস, ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানের তথ্য রাখা-বিশ্লেষণের এই আন্তর্জাতিক সংস্থাটির জরিপে রোনালদোকে টপকে মেসি ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে, তথা গত দশকের সেরা নির্বাচিত হয়েছেন।

রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা দশকসেরা হয়েছেন, বিশ্বের অন্য সেরাদের মধ্যে রোনালদো তালিকার দুইয়ে। ১০ জনের যে সেরার তালিকা করেছে আইএফএফএইচএস, তাতে যথাক্রমে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার জুনিয়র, সার্জিও রামোস, ম্যানুয়েল নয়্যার, রবার্ট লেভান্ডোভস্কি, জিয়ানলুইজি বুফন, জ্লাতান ইব্রাহিমোভিচ ও লুকা মদ্রিচ।

রোনালদো গত দশকে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। একই সময়ের মধ্যে মেসিও সমান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, করেছেন গোলের পর গোল, সঙ্গে বার্সেলোনা পেয়েছে অসংখ্য ট্রফি জয়ের সাফল্য। রেকর্ড ছয়বারের বর্ষসেরা তো হয়েছেনই বার্সার আর্জেন্টাইন মহাতারকা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...