Don't Miss
Home / আজকের সংবাদ / চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন

এমএনএ সংবাদ ডেস্ক : বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদেরকে শপথ পাঠ করান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জিতে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে তিন লাখ ভোটে হারান তিনি।

৩১ জানুয়ারি মেয়র ও নতুন নির্বাচিত কাউন্সিলরদের বিষয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...