চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
Posted by: News Desk
August 20, 2019
এমএনএ জেলা প্রতনিধি : চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে ডবলমুরিং থানার পোস্তার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত রতন কান্তি দেবনাথ (৩০) এস আলম বাসের সুপারভাইজার ছিলেন। তার বাড়ি ফেনীর লালপুল এলাকায়; থাকতেন নগরীর হালিশহরে।
আহত বেলাল আহমেদ (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ডবলমুরিং থানার এসআই শরীফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, দেওয়ান হাট ফ্লাইওভার থেকে নামার পথে পোস্তার পাড়া মোড়ে সামনে কভার্ড ভ্যান থাকায় মোটর সাইকেলটি দাঁড়ানো ছিল। এসময় নোয়াখালী থেকে চট্টগ্রামে আসা বাঁধন পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
“বাসের ধাক্কায় মোটর সাইকেলের পেছনে থাকা রতন মাটিতে পড়ে যায় ও বেলাল গুরুতর আহত হয়।”
গুরতর আহত দুইজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি ভাংচুর করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
চট্টগ্রামে সাইকেল বাসের মোটর আরোহী নিহত ধাক্কায় 2019-08-20