এমএনএ ফিচার ডেস্ক : চিংড়ির অন্যরকম রান্না গার্লিক বাটার শ্রিম্প এক্সক্লুসিভ একটি রেসিপিটি। মজাদার এই রেসিপিটি সংগ্রহ করেছেন- ওয়ারিসা আফসিন।
চিংড়ি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছেন। যারা মাছ খেতে পছন্দ করেন না, তারাও চিংড়ি খেয়ে থাকেন। এই চিংড়ি দিয়ে তৈরি করুন ভিন্নধর্মী রান্না গার্লিক বাটার শ্রিম্প।
চাইনিজ এই খাবারটি তৈরি করে নিতে পারেন আপনার ঘরে। আসুন তাহলে জেনে নেওয়া যাক গার্লিক শ্রিম্প তৈরির রেসিপিটা।
উপকরণসমূহ:
৮ টেবিল চামচ আনসল্টেড মাখন, দেড় পাউন্ড মাঝারি আকৃতির চিংড়ি, লবণ এবং গোল মরিচের গুঁড়ো, ৫ কোয়া রসুনের কুচি, ১/৪ কাপ চিকেন স্টক, ১টি লেবুর রস, ২ টেবিল চামচ পার্সলি পাতা কুচি।
প্রস্তুত প্রণালী:
১। মাঝরি আঁচে চুলায় প্যান গরম করতে দিন। এতে দুই টেবিল চামচ মাখন দিয়ে দিন।
২। মাখন গলে এলে এতে লবণ, গোল মরিচের গুঁড়ো এবং চিড়িং মাছ দিয়ে ২-৩ মিনিট নাড়ুন। চিংড়ি মাছগুলো হালকা বাদামী হয়ে এলে নামিয়ে ফেলুন।
৩। একই প্যানে রসুন কুচি দিয়ে এক মিনিট নাড়ুন। এরপর এতে চিকেন স্টক এবং লেবুর রস দিয়ে দিন।
৪। চিকেন স্টক জ্বাল হয়ে ঘন হয়ে এলে চুলা কমিয়ে দিন। তারপর এতে মাখন দিয়ে দিন।
৫। মাখন গলে গেলে এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিন।
৬। চিংড়ি মাছগুলো কিছুটা রান্না হয়ে এলে নামিয়ে ফেলুন। উপরে পার্সলি পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার গার্লিক বাটার শ্রিম্প।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

