Don't Miss
Home / আজকের সংবাদ / চিরযৌবনা জেনিফার লোপেজ!

চিরযৌবনা জেনিফার লোপেজ!

এমএনএ বিনোদন ডেস্ক : ১৯৬৯ সালে ২৪ জুলাই নিউইয়র্কে জন্ম নেয়া বহুল জনপ্রিয় গায়িকা ও নায়িকা জেনিফার লোপেজ এই ৪৮ বছর বয়সেও যেনো চিরযৌবনা রয়েছেন।

গানের জগতের পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। তিনি জেনিফার লোপেজ। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা অল্পই। অভিনেত্রী, গায়িকা জেনিফার লোপেজের গল্পটা একটু অন্যরকম। লেখাপড়া আর ভবিষ্যৎ নিয়ে মায়ের সঙ্গে তুমুল ঝগড়া হওয়ায় রেগেমেগে ঘর ছাড়েন জেনিফার। এরপর ড্যান্স স্টুডিওতে কাজ করতে গিয়ে আজ তিনি বিশ্বের সেরা তারকাদের একজন।

হলিউডের এই আবেদনময়ী তারকার আয় এখন ১১০ মিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু তার বয়স কিন্তু ৪৮। তবে তাকে দেখলে মনে হয় বয়স যেন দিন দিন কমছে তার। তার একটা বড় কারণ অবশ্য জেনিফার লোপেজের ঈর্ষণীয় ফিগার।

জেনিফার জানিয়েছেন, ব্যায়াম করা তার কাছে সবার আগে প্রাধান্য পায়। তাছাড়া কঠিন ডায়েটের মধ্যে থাকেন তিনি। নিজের তৈরি স্বাস্থ্যকর খাবারের উপর ভরসা করেন। এছাড়া কড়া ডায়েটের মধ্যে থাকেন। ত্বকের জন্য আর পাঁচজনের মতোই সামান্য ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করেন। তবে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে মেকআপ তুলে ফেলেন রোজ।

তবে শুধু রূপের জন্য নয়, পোশাক-আশাকের জন্যও মাঝে মধ্যেই শিরোনাম গড়েন তিনি। অনেকের কাছে তিনি স্টাইল আইকন। সম্প্রতি বিলবোর্ড ল্যাটিন মিউজিক অ্যাওয়ার্ডে হাজির ছিলেন। কালো রঙের গাউনে অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন জেনিফার।

তার ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ কম নয়। মাত্র ২৩ বছর বয়সে প্রথম বিয়ে করেন। যদিও বছর কাটতে না কাটতেই বিচ্ছেদ হয়ে যায়। তারপর বহু পুরুষের সঙ্গে তার নাম জড়িয়েছে। বর্তমানে সাবেক মার্কিন বেজবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে দুই সন্তানের এই জননীর মন বিনিময় চলছে।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...