Don't Miss
Home / আজকের সংবাদ / ট্রাম্পের ভাষণ ‘কুকুরের চিৎকার’ : উত্তর কোরিয়া

ট্রাম্পের ভাষণ ‘কুকুরের চিৎকার’ : উত্তর কোরিয়া

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদে উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষণ দিয়েছেন, সেটাকে ‘ঘেউ-ঘেউ করা কুকুরের চিৎকার’ বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক রি ইয়ং হো।

সাধারণ অধিবেশনে ট্রাম্পের ভাষণের পরিপ্রেক্ষিতে এটাই উত্তর কোরিয়ার প্রথম জবাব বলে আজ বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানার বিষয়ে গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি সৃষ্টি করে, তবে তিনি উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেবেন।

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উ. কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানো অব্যাহত রেখেছে। যা কিনা যুক্তরােষ্ট্রর মাথা ব্যথার কারণ।

নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরের পাশে রি ইয়ং হো সাংবাদিকদের বলেন, জাতিসংঘে বক্তৃতায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে ‘রকেট ম্যান’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন ‘রকেট ম্যান’ নিজের এবং তার শসনের আত্মঘাতী মিশনের পথে রয়েছেন।

এ প্রসঙ্গে রি ইয়ং বলেন, যখন মি. ট্রাম্প মি. কিমকে ‘রকেট ম্যান’ বলেন, তখন আমি তার সহযোগীদের জন্য দুঃখ অনুভব করি।

বিশেষজ্ঞরা বলছেন, উ. কোরিয়া আশ্চর্যজনকভাবে দীর্ঘ মাত্রার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কার্যক্রমে উন্নতি করেছে।

এদিকে, শুক্রবার জাতিসংঘে ভাষণের প্রস্তুতি নিচ্ছেন রি। সেদিন তার বক্তৃতায় কোন বিষয়টি গুরুত্ব পায় সেদিকে অবশ্য সবার আগ্রহ লক্ষণীয়।

গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠ ও সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে ঘোষণা করে উ. কোরিয়া। এর কয়েক দিন পর জাতিসংঘ দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...