Don't Miss
Home / হোম স্লাইডার / ত্বক পরিচর্যায় ৩ খাবার
খাবার

ত্বক পরিচর্যায় ৩ খাবার

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ রোজ ত্বকের পরিচর্যা করুন তাতে মন উৎফুল্ল থাকবে। ত্বক সুস্থ রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের খাদ্য তালিকায় এই ৩ টি খাবার রাখলেই পাওয়া যাবে সুস্থ ত্বক।

– কাঠ বাদাম ত্বককে মোলায়েম করে। এছাড়াও হাত পায়ের নখকে করে তোলে প্রানবন্ত ও আকর্ষণীয়। শুধু ত্বক এবং নখকেই নয় বরং চুলকেও করে আগের থেকেও ঘন ও কালো।

– প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে গাজর রাখা উচিত। গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন; যা মুখের ত্বক মসৃণ করতে বরাবরই খুব কার্যকর। মুখের তেল তেল ভাব কমাতেও গাজর যাদুকরী ভূমিকা রাখে। গাজর মুখের ত্বককে ধীরে ধীরে ফর্সাও করে তোলে। মুখের ভাঁজ কমাতে সাহায্য করে ও বয়সের ছাপ ও কমিয়ে আনে।

– প্রায় সকলেই জানি টক দই চুলের যত্নে অনেক উপকারী, অনেকে ব্যবহার করেও আসছেন অনেক কাল থেকেই। কিন্তু টক দই প্রতিদিন খেলে মুখের ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়, এটা হয়তো অনেকের কাছেই সম্পূর্ণ নতুন। দই মুখের ত্বকের বয়স কমিয়ে আনে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল। প্রতিদিন অন্তত ২ চামচ করে টক দই খাওয়া ত্বকের জন্য উপকারি।

–ফারহানা রুমকি

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...