এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরই তাঁর বাড়িতে দেখতে যান বলিউড বাদশাহ শাহরুখ খান।
এক সময়ের সাড়া জাগানো এই অভিনেতার অসুস্থতার সংবাদ পেয়ে তাঁকে দেখতে ছুটে আসছেন অনেকেই। চলচ্চিত্র সংশিষ্ট অনেকেই এই প্রিয় মানুষকে দেখতে এলেও সময় বের করতে পারছিলেন না শাহরুখ খান। কারণ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত জাব হেরি মেট সেজাল। শাহরুখ-আনুশকা জুটির তৃতীয় এই চলচ্চিত্রের প্রচারে ব্যস্ত সময় পার করতে হচ্ছিল তাঁকে।
তারপরও ব্যস্ততার মাঝে সময় বের করে দিলীপ কুমারের বাসায় ছুটে যান শাহরুখ। এ সময় তিনি প্রিয় নায়ক ও অভিনেতার পাশে বসে কিছু সময় কাটান। শাহরুখ দিলীপের কপালে চুমুও খান। দিলীপের শারীরিক অবস্থাসহ নানা বিষয় নিয়ে সায়রা বানু সঙ্গে আলাপ করেন তিনি।
ভারতের স্বাধীনতা দিবসে ১৫ আগস্টের সন্ধ্যায় দেখা হলো দুই অভিনেতার। কথাও হলো। বেশ কিছুক্ষণ সময় কাটল দিলীপ-শাহরুখের।
আনন্দবাজার পত্রিকা বলছে, যার অভিনয় থেকে অনুপ্রেরণা, সেই প্রিয় মানুষটি অসুস্থ। তাই দেরি না করে, তারই সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে আসা। তার কুশল সংবাদ নেওয়া। নিজের আইডল দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান।
স্বাধীনতা দিবসের সন্ধ্যায় প্রবীণ অভিনেতার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন শাহরুখ। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও ছিলেন সেখানেই।
অভিনয় জীবনের শুরু থেকেই দিলীপ কুমারই তার আইডল। শাহরুখের অভিনয়েও বহু বার স্পষ্ট হয়েছে দিলীপ কুমারের অভিনয়ের ছাপ। বিশেষ করে ‘দেবদাস’ করার সময় সেই অভিনয় অনুপ্রেরণার প্রভাব দেখা গিয়েছিল।
দিলীপ কুমারও শাহরুখকে এতটাই ভালবাসেন যে, তাকে বহু দিন আগেই ছেলে পাতিয়েছিলেন তিনি। প্রবীণ অভিনেতার স্ত্রী সায়রা বানু টুইটারে সাক্ষাতের ছবি পোস্ট করে সে কথাই জানিয়েছেন।
দুই প্রজন্মের ‘দেবদাসে’র মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তা টুইট করেন সায়রা বানু। আরেকটি টুইট বার্তায় বানু বলেন, হাসপাতাল থেকে বাড়িতে আনার পর দিলীপ ‘আগের চেয়ে ভালো’ আছেন। দিলীপের এই সুস্থতার জন্য তিনি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানান। সব ভক্তর কাছে দোয়া প্রার্থনাও করেন বানু।
৯৪ বছরের এই অভিনেতা গত অগস্ট মাসেই প্রায় এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। ২ অাগস্ট ডিহাইড্রেশন এবং মূত্রনালীতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হন অভিনেতা।
মেডিকেল টিম গঠন করে চিকিৎসা করা হয় দিলীপ কুমারের। শারীরিক কিছুটা উন্নতির জন্য ৯ অাগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

