Don't Miss
Home / আজকের সংবাদ / দীর্ঘ ৭ মাস পর একাদশে ফিরলেন নাসির

দীর্ঘ ৭ মাস পর একাদশে ফিরলেন নাসির

এমএনএ স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৭ মাস পর একাদশে ফিরলেন মিস্টার ফিনিশার খ্যাত নাসির হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সানজামুলের পরিবর্তে জায়গা পেয়েছেন তিনি।

গত কয়েক মাস ধরেই বাংলাদেশ দলে হয়তো জায়গা পাচ্ছিলেন না কিংবা পেলেও একাদশে সুযোগ হচ্ছিল না নাসিরের। প্রায় সাত মাস পর অবশেষে একাদশে জায়গা পেলেন এই টাইগার অলরাউন্ডার।

তিনি এর আগে ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর থেকে আর তাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখেনি তার ভক্তরা।

এসময়ে ঘরোয়া টুর্নামেন্টে ভালো করলেও দলের ভারসাম্যের কারণে জায়গা পাননি এই অলরাউন্ডার।

তবে ফিল্ডিংয়ের শুরুতেই একটি ক্যাচ ছেড়েছেন তিনি। দল ও মাশরাফির প্রথম ওভারেই স্কয়ার লেগে টম ল্যাথামের একটি সাধারন ক্যাচ ছেড়ে দেন এই দুর্দান্ত ফিল্ডার।

সর্বশেষ গত বছরের ১২ অক্টোবর বাংলাদেশের হযে ওয়ানডে খেলেছিলেন নাসির। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিতে ১০ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন এই টাইগার অলরাউন্ডার। সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৯ ম্যাচে ৩২.৩৫ গড়ে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরির সাহায্যে ১২৬২ রান করেছেন নাসির।

তার ভক্তদের আশা যোগ্য পারফর্ম করেই দলে নিজের জায়গা ধরে রাখবেন প্রিয় ফিনিশার।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...