Don't Miss
Home / আজকের সংবাদ / নিউমার্কেট এলাকায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা

নিউমার্কেট এলাকায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা

এমএনএ রিপোর্ট : রাজধানীর নিউমার্কেট এলাকায় সব ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মার্কেটের ভেতর পার্কিং বন্ধে বিবাদীদের নিস্কিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুলও জারি করা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি কমিশনার রমনা, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মার্কেট কমিটির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শুভজিৎ ব্যানার্জি ও অর্পণ চক্রবর্তী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ মার্কেট রাজধানীর নিউমার্কেট। যা ১৯৫৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।
ইদানীং দেখা যাচ্ছে মার্কেটের পার্কিংয়ের খুবই খারাপ অবস্থা। গাড়ি পার্কিং করার জন্য ক্রেতারা ঠিকমতো কেনাকাটা এবং চলাচল করতে পারেন না। এখন কোনো গাড়ি মার্কেটে প্রবেশ এবং পার্কিং হবে না।
এর আগে নিউমার্কেটের ভেতর থেকে অবৈধ পার্কিংয়ের কয়েকটি ছবি সংযুক্ত করে গত রবিবার হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন মানবাধিকার সংগঠন ‘সমাজের প্রতি যুব উদ্যোগ’ সভাপতি ও আইনজীবী ইমতিয়াজ আহমেদ। রিটে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়।
রিটে বলা হয়, দেশের সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ মার্কেট রাজধানীর নিউমার্কেট। যা ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য ক্রেতাদের কেনাকাটা ও চলাচলে বিঘ্ন ঘটছে। এ বিষয়টি সংশ্নিষ্ট কর্তৃপক্ষের নজরে নেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...