Don't Miss
Home / হোম স্লাইডার / ফের টিসিবির কম দামে নিত্যপণ্য বিক্রি শুরু
টিসিবির

ফের টিসিবির কম দামে নিত্যপণ্য বিক্রি শুরু

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : স্বল্প আয়ের মানুষের জন্য আজ থেকে আবারও শুরু হলো কম দামে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম।রাজধানীসহ সারাদেশে প্রায় সাড়ে চারশ’ ট্রাকে চিনি, ডাল, পেঁয়াজ ও তেল বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সরকারি এ কার্যক্রমে ভোক্তারা প্রতি কেজি চিনি পাচ্ছেন ৫৫ টাকায়। এ ছাড়া মসুর ডাল ৬০, পেঁয়াজে মিলছে ৩০ টাকায়। ট্রাক সেলে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ থেকে ৫ কেজি পর্যন্ত পেঁয়াজ নিতে পারবেন টিসিবির ট্রাক থেকে।নিত্যপণ্য বিক্রির এ কার্যক্রম শুক্রবার ছাড়া আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...