Don't Miss
Home / আজকের সংবাদ / বন্দুকধারীর গুলিতে আফগানিস্তানে দুই নারী বিচারক নিহত

বন্দুকধারীর গুলিতে আফগানিস্তানে দুই নারী বিচারক নিহত

এমএনএ সংবাদ ডেস্ক : আফগানিস্তানে বন্দুকধারীরা সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে। আজ রোববার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী কাবুলে এই হামলা চালানো হয়।
ঘটনার পর সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, ওই দুই বিচারক কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। তখন তাদের ওপর হামলা চালানো হয়। দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। এই ঘটনায় গাড়িটির চালক আহত হয়েছেন।
আফগানিস্তানে গেলো কয়েক মাস ধরেই সহিংসতা বেড়েছে। কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।
এর আগে মাত্র একদিন আগেই দেশটিতে দুই মিলিশিয়া সদস্য নিজ দলের ১২ জনকে গুলি করে হত্যা করেছে।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...