এমএনএ রিপোর্ট : বাংলা বর্ষবরণে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে সে সম্পর্কে ওয়াকিবহাল করতে ইতিমধ্যে ডিএমপি জনসাধারণের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুসারে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমী, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা হতে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত গাড়ি ব্যতীত সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।
১৪ এপ্রিল ২০১৭ ভোর ৫টা হতে রাত ৯টা পর্যন্ত যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে তা হলো- বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং। শাহবাগ ক্রসিং-মৎস্য
ভবন-কদম ফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং। জিরো পয়েন্ট হতে হাইকোর্ট ক্রসিং এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা। হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ
এ ছাড়া বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানসমূহ যে সকল জায়গায় পার্কিং করবে তা হলো- নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উত্তর দিকের গাড়িসমূহ)। জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং ইউবিএল থেকে দৈনিক বাংলা। কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)।
মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)। সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং)। কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়ি)।
উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো, সর্বোপরি জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য পুলিশ সর্বাত্মক সহায়তা করার জন্য সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

