Don't Miss
Home / জাতীয় / বিমানের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
বিশেষ স্মারক ডাকটিকিট একটি

বিমানের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন শেখ হাসিনা।

এ অনুষ্ঠানে একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমানের একটি স্যুভেনিয়র গ্রহণ করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন।এ ডাকটিকিট, খাম ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং পরে দেশের অন্যান্য জিপিও ও প্রধান পোস্ট অফিসেও পাওয়া যাবে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...