Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / লেবানন-ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

লেবানন-ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা গেছে।

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দুই নেতার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গত মঙ্গলবার ওয়াশিংটনে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।

ট্রাম্প জানান, এই শান্তি উদ্যোগকে দীর্ঘমেয়াদি রূপ দিতে ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া তিনি দাবি করেন, এর আগে তিনি বিশ্বের নয়টি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন এবং বর্তমান উদ্যোগটিকে তিনি তার ‘দশম সাফল্য’ হিসেবে বিবেচনা করছেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...