Don't Miss
Home / হোম স্লাইডার / শরীরের হারানো লাবণ্য ফিরিয়ে দেবে তিন জাদুকরী পানীয়
নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যতালিকা থেকেও বা

শরীরের হারানো লাবণ্য ফিরিয়ে দেবে তিন জাদুকরী পানীয়

এমএনএ জীবনচর্চা ডেস্ক : সাধারণ মানুষ হন বা তারকা, ওজন কমাতে পরিশ্রমের ঘাটতি রাখেন না কেউই। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যতালিকা থেকেও বাদ পড়ে অনেক কিছু। ওজন কমানোর জন্য পানি সব সময়ই ভীষণ উপকারী। পানির সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মিশেল ঘটলে তা হয়ে ওঠে একটি আশ্চর্য পানীয়। যাকে ইংরেজিতে বলে ‘ডিটক্স ওয়াটার’।

ডিটক্স ওয়াটার খুব দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে। তাছাড়া ডিটক্স ওয়াটার তৈরি করাও খুব সহজ। যারা স্বাস্থ্য সচেতন তারা প্রতিদিন এই পানীয় বা ডিটক্স ওয়াটার পান করে থাকেন। চলুন জেনে নেয়া যাক সহজে অবাঞ্ছিত মেদ ঝরাতে সহায়ক তিনটি জাদুকরী পানীয় সম্পর্কে-

লেবু ও আদার পানীয়

এক গ্লাস গরম পানিতে পাতিলেবুর রস এবং পাতলা করে কাটা আদা মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে খাওয়া যেতে পারে। এতে মেদ ঝরবে দ্রুত। শরীরও থাকবে সুস্থ।

আরো পড়ুন: পনির না ডিম, ওজন কমাতে কোনটি বেশি খাবেন?

শশা আর পুদিনার পানীয়

শসাতে রয়েছে প্রচুর পানি এবং অসংখ্য পুষ্টিগুণ সমৃদ্ধ পুদিনা। এই দুই উপাদান এক বোতল পানিতে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেলে বেশ উপকার পাওয়া যায়। এক দিন অন্তর এই পানি খাওয়া যেতে পারে। এতে ওজন থাকবে নিয়ন্ত্রণে আর রক্তচাপের মাত্রাও থাকবে কম।

দারুচিনি আর মধুর পানীয়

দারুচিনি অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান সমৃদ্ধ। আর অন্য দিকে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ, এই দুটি এক সঙ্গে জুটি বেঁধে বাড়তি মেদ ঝরিয়ে দিতে সক্ষম। এক কাপ পানিতে দারুচিনি এবং মধু এক সঙ্গে ফুটিয়ে পান করা যেতে পারে। শুধু ওজনই নয়, নিয়ন্ত্রণে থাকে হৃদরোগের সমস্যাও।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...