Don't Miss
Home / আজকের সংবাদ / স্বাধীন আরাকানেই রোহিঙ্গা সংকটের সমাধান : হেফাজত

স্বাধীন আরাকানেই রোহিঙ্গা সংকটের সমাধান : হেফাজত

এমএনএ রিপোর্ট : স্বাধীন আরাকান রাজ্য গঠনের মাধ্যমেই শুধু রোহিঙ্গা সংকট সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাভিত্তিক ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম।

আজ সোমবার দুপুরে বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের নেতারা একথা বলেন।

গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর ১২টায় বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

শান্তিনগর মোড়ে পৌঁছালে মিছিলটি পুলিশ আটকে দেয়। ওখানেই অবস্থান নেন তারা।

ঢাকা মহানগরের আহ্বায়ক নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এতে বক্তব্য দেন আবদুর রব ইউসূফী, জোনায়েদ আল হাবিব, আতাউল্লাহ হাফেজী, মাহফুজুল হক প্রমুখ।

পুলিশি বাঁধার মধ্যে সংগঠনের ছয়জন নেতা মিয়ানমার দূতাবাসে একটি স্মারকলিপি দিয়ে আসেন।

স্মারকলিপিতে রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেয়ার দাবি জানানো হয়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...