Don't Miss
Home / আজকের সংবাদ / ১১ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

১১ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

এমএনএ রিপোর্ট : বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের তারিখ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সভার কারণে পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ নভেম্বরের বদলে ১১ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে নতুন করে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভা চলার কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আমাদের কর্মসূচি পিছিয়ে ১১ নভেম্বর শনিবার ধার্য করা হয়েছে। সেদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আব্দুল সালাম, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।
এর আগে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি নিতে আজ সোমবার ডিএমপিতে গিয়েছিল বিএনপির প্রতিনিধি দল। কিন্তু তারা সমাবেশের অনুমতি পাননি।
ডিএমপি থেকে বলা হয়েছে, একই দিনে দুটি রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে। এছাড়া আগারগাঁওয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন চলছে। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কোনো দলকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হবে না।
তবে আগামীকাল মঙ্গলবার শেরে বাংলা নগরে জিয়াউর রহমানে কবরে সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানান তিনি।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...