Don't Miss
Home / আজকের সংবাদ / ডিএসইতে ফের লেনদেন শুরু

ডিএসইতে ফের লেনদেন শুরু

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্ক : ডিএসইতে লেনদেন শুরু, চলবে সাড়ে ৩টা পর্যন্ত
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবার লেনদেন শুরু হয়েছে। আজ লেনদেন নির্ধারিত সময় থেকে এক ঘণ্টার বেশি বা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হবে।

রোববার (১৮ জুলাই) বেরা ১১টা ৯ মিনিটে বন্ধ হয়ে যাওয়া লেনদেন পুনরায় সাড়ে ১২টায় শুরু হয়। অর্থাৎ ১ ঘণ্টা ২১ মিনিট লেনদেন বন্ধ থাকে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান করে আবার লেনদেন শুরু হয়েছে।’

যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন সাময়কি বন্ধ থাকায় ডিএসই কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...