Don't Miss
Home / আন্তর্জাতিক / অক্সফোর্ড ভ্যাকসিন যুক্তরাজ্যের অনুমোদন পেলো

অক্সফোর্ড ভ্যাকসিন যুক্তরাজ্যের অনুমোদন পেলো

এমএনএ সংবাদ ডেস্ক : বছর শেষে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। এর মাঝে ব্রিটেনে ছাড়পত্র পেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য প্রতিষেধক। দ্বিতীয় সম্ভাব্য করোনা ভ্যাকসিন হিসেবে ব্রিটেনে ছাড়পত্র পেল এটি। ৪ জানুয়ারি থেকে এই প্রতিষেধকে ব্যবহার শুরু হবে ব্রিটেনে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের পক্ষ জানানো হয়, মেডিসিন ও হেলথ প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির পরামর্শ মেনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার করোনা প্রতিষেধককে ছাড়পত্র দেয়া হয়েছে।

ভারতে এই ভ্যাকসিন প্রস্ততকারক সংস্থা সেরাম ইন্সটিটিউটকে ছাড়পত্র দিতে ড্রাগ কন্ট্রোলার অফ ভারতের সাবজেক্ট এক্সপার্ট গ্রুপ বৈঠকে বসছেন। দ্রুত ভারতেও এই প্রতিষেধককে ছাড়পত্র দেওয়া হবে।

এই ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া হবে ৪ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ ব্যবধানের মধ্যে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের সময় এই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়াজনিত ঘটনা ঘটেনি। দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর্যন্ত কোনও স্বেচ্ছাসেবককে হাসপাতালে ভর্তি হতে হয়নি। বরং করোনা রুখতে উল্লেখ্যযোগ্য ভূমিকা নিয়েছে এই টিকা।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...