Don't Miss
Home / আজকের সংবাদ / অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান

অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান

এমএনএ স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান। মাত্র চতুর্থ বোলার হিসেবে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই টাইগার ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। টেস্ট খেলুড়ে অন্য দেশগুলোর বিপক্ষে এর আগেই ৫ করে উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই পেলেন ৫ উইকেটের স্বাদ। জায়গা করে নিলেন টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে।

এর আগে ডেল স্টেইন, মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথ সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন। আজ সোমবার সেই অভিজাত ক্লাবে জায়গা করে নেন সাকিব।

ক্যারিয়ারে সর্বোচ্চ তিনবার জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন সাকিব। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে নেন দুবার করে। এছাড়া অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের বিপক্ষে ৫ উইকেট নেন একবার করে।

ক্যারিয়ারে এই নিয়ে ১৬তম বার ইনিংসে ৫ কিংবা ততোধিক উইকেট নিলেন সাকিব। অনুমিতভাবেই বাংলাদেশের হয়ে এটি রেকর্ড। অন্যদিকে সংখ্যাটা পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদির এবং ইংল্যান্ডের বর্তমান পেসার স্টুয়ার্ট ব্রডের চেয়ে এক বেশি।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...