Don't Miss
Home / হোম স্লাইডার / অল্পের জন্য বেঁচে গেলেন হৃতিক রোশান
প্লেন থেকে তোলা হৃতিক রোশানের সেলফি। ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছেপ্লেন থেকে তোলা হৃতিক রোশানের সেলফি। ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছে

অল্পের জন্য বেঁচে গেলেন হৃতিক রোশান

এমএনএ বিনোদন ডেস্ক : অল্পের জন্য এ যাত্রায় বেঁচে গেছেন হৃতিক রোশন। আত্মঘাতী বোমা হামলার ঘণ্টা খানেক আগে দুই

প্লেন থেকে তোলা হৃতিক রোশানের সেলফি। ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছেপ্লেন থেকে তোলা হৃতিক রোশানের সেলফি। ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছে

প্লেন থেকে তোলা হৃতিক রোশানের সেলফি। ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছেপ্লেন থেকে তোলা হৃতিক রোশানের সেলফি। ছবিতে তাঁর দুই সন্তানকেও দেখা যাচ্ছে

সন্তান রেহান ও রিদানকে নিয়ে তিনি অবস্থান করছিলেন তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে।

হৃতিক ও তাঁর দুই সন্তান কানেকটিং ফ্লাইট ধরতে পারেননি বলে ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে গিয়েছিলেন। বিজনেস ক্লাসের টিকিট পাননি বলেই ঘটেছিল এ বিড়ম্বনা। কিন্তু কর্তৃপক্ষের সহায়তায় ইকোনমি ক্লাসের টিকিট পেয়ে তাঁরা ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যান। তাঁদের প্লেনটি আকাশে ওড়ার ঘণ্টা খানেকের মধ্যেই বিমানবন্দরে এই আত্মঘাতী বোমা হামলা হয়, যাতে বিমানবন্দরে অবস্থান করা ৩৬ জন মানুষের প্রাণহানি ঘটে।

হৃতিক এক টুইটবার্তায় কর্তৃপক্ষের ক্রু ও কর্মকর্তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। টাইমস অব ইন্ডিয়া

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...