Don't Miss
Home / আজকের সংবাদ / বেসিসের নতুন সভাপতি মোস্তাফা জব্বার

বেসিসের নতুন সভাপতি মোস্তাফা জব্বার

এমএনএ সাইটেক ডেস্ক : দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফা জব্বার।

অপরদিকে জৈষ্ঠ সহ-সভাপতি হিসেবে রাসেল টি আহমেদ, সহ-সভাপতি পদে রাশিদুল হাসান ও ফারহানা এ রহমান নির্বাচিত হয়েছেন।

বেসিস অডিটোরিয়ামে গত শনিবার সকাল কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ঐ দিনই প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল জানিয়ে দেওয়া হয়।

Mosfa-Jobbarগত ২৭ জুন সোমবার নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে কর্মকর্তা নির্বাচিত হয়।

উল্লেখ্য, গত ২৫ জুন শনিবার ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত উত্তম কুমার পাল (বেস্ট বিজনেস বন্ড লিমিটেড), মোস্তাফিজুর রহমান সোহেল (অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেড), সৈয়দ আলমাস কবীর (মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড), সোনিয়া বশির কবির (মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড) ও রিয়াদ এস এ হুসেইন (ম্যাগনিটো ডিজিটাল) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আমরা আমাদের দেশ, দেশের সফটওয়্যার ও সেবা খাতের পক্ষে ইশতেহার ঘোষণা করেছিলাম। দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান কাজ হবে সেই ইশতেহার বাস্তবায়ন করা।

তিনি বলেন, বেসিসের মতো সংগঠনের সভাপতি হিসেবে চ্যালেঞ্জ অনেক। বিদেশীদের হাত থেকে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে বাঁচাতে পারলেই আমাদের এই খাতের উন্নয়ন হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাবো।

মোস্তাফা জব্বার আরও বলেন, বেসিসের ভালো কাজগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে। দেশের সফটওয়্যার বাজারকে বিলিয়ন ডলারে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে রপ্তানির রূপকল্প গুলোও চলবে আগের মতোই। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বর্তমান কার্যনির্বাহী পরিষদ নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...