Don't Miss
Home / জাতীয় / অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

এমএনএ প্রতিবেদক

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এই হজযাত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গোলাম মোস্তফাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি হজযাত্রীর সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

জানা গেছে, ৭৪ বছর বয়সী গোলাম মোস্তফা স্ত্রীসহ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকায় আসেন। তবে হজক্যাম্পে পৌঁছানোর পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে হজক্যাম্পে নিয়ে যাওয়া হলে প্রথমে সেখানকার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার রক্তে উচ্চমাত্রার শর্করা (ব্লাড সুগার) শনাক্ত করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে ঢাকা হজ অফিস–এর পরিচালক মো. লোকমান হোসেন জানান, অসুস্থ এই হজযাত্রীর হজ ফ্লাইট শুক্রবার (১ মে) রাত ৯টা ১০ মিনিটে নির্ধারিত রয়েছে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্যগত পরিস্থিতি উন্নতি না হলে তার হজযাত্রা স্থগিত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

x

Check Also

ভোরের অঝোর বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন সড়ক, আংশিক স্বস্তি—আবারও ভারী বৃষ্টির শঙ্কা

এমএনএ প্রতিবেদক শুক্রবার ভোর থেকেই টানা অঝোর বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ...